Sylhet Today 24 PRINT

করোনা সংক্রমণ ঠেকাতে টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা

সিলেটটুডে ডেস্ক  |  ০৭ জানুয়ারী, ২০২১

সংগৃহীত

বৈশ্বিক মহামরি করোনার সংক্রমণ ঠেকাতে জাপানের রাজধানী টোকিও শহরে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে জরুরি অবস্থা। যা কার্যকর থাকবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে বিশ্বের অন্যান্য দেশের কঠোর লকডাউনের তুলনায় কিছুটা নমনীয় থাকবে জাপানের রাজধানী।

প্রাথমিকভাবে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে রেস্তোঁরা ও বারগুলোকে। সন্ধা ৭ টার পর বারগুলোকে মদ পরিবেশন বন্ধের অনুরোধ করা হয়েছে। এছাড়া শহরের বাসিন্দাদের অতি জরুরি না হলে রাত ৮টার পর বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

টোকিও জরুরি অবস্থা চেয়ে আবেদন করে। এর পাশাপাশি আরও তিন প্রদেশ আবেদন করে। সেগুলো হচ্ছে- সাইতামা, কানাগাওয়া এবং চিবা।

দেশব্যাপী নতুন করোনাভাইরাসের দ্রুত বিস্তারে জনজীবন ও অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী।

অন্যদিকে, দেশটির মহামারী মোকাবিলা বিষয়ক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, ‘আমরা প্রতিদিন রেকর্ড সংখ্যক সংক্রমণ পাচ্ছি। আমরা বেশ গুরুতর সংকটে পড়তে যাচ্ছি।’

সূত্র: সিএনএন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.