Sylhet Today 24 PRINT

জাপানে শক্তিশালী ভূমিকম্প, শতাধিক আহত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৪ ফেব্রুয়ারী, ২০২১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

শক্তিশালী এই ভূমিকম্পে দেশটিতে শতাধিক লোক আহত হলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দেশটির উত্তরপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর নামি থেকে ৭৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.