Sylhet Today 24 PRINT

ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণহীন বাস খাদে, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ মার্চ, ২০২১

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে স্কুল শিশু এবং অভিভাবক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। বাসটির ৩৯ জন যাত্রী জীবিত আছেন। খবর রয়টার্সের

বৃহস্পতিবার দেশটির উদ্ধারকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম জাভা প্রদেশের সুর্মাদান শহরের কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরে বাসটি খাদে পড়ে যায়।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটিতে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী এবং তাদের অভিভাবক ছিলেন। উদ্ধারকারী সংস্থা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.