Sylhet Today 24 PRINT

২৬ মার্চকে ওয়াশিংটনে বাংলাদেশ দিবস ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২১

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেয়র বাংলাদেশের সরকারও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

মেয়র বাউসার স্বাক্ষরিত ঘোষণাপত্রে বলা হয়, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল সেটি অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং রূপান্তরিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.