Sylhet Today 24 PRINT

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০২১

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের একটি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, হাসপাতালটিতে ৩৬ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে আইসিইউতে ছিল ৯ জন। তাদেরকে এখন অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।

অগ্নিকাণ্ডের পরপরই নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানান, এ ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ খুঁজে বের করা হবে।

রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব মতে, ছত্তিশগড়ে এখন অবধি করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ৫ হাজার ৫৮০ জন মৃত্যুবরণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.