Sylhet Today 24 PRINT

বৈরুতে আত্মঘাতী বোমা হামলা : নিহত ৩৭, আহত ১৮১

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৫

লেবাননের রাজধানী বৈরুতে আত্মঘাতী দু’টি বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরো অন্তত ১৮১ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বৈরুতের বাণিজ্যিক ও আবাসিক এলাকা বুর্জ আল বারাজনিহ’র দক্ষিণ শহরতলীর শিয়া কমিউনিটি সেন্টার ও বেকারির কাছে এ বোমা হামলা হয়।

এলাকাটি শিয়া হিজবুল্লাহ আন্দোলনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.