Sylhet Today 24 PRINT

ফ্রান্সে ট্রেন দুর্ঘটনায় নিহত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

সন্ত্রাসী হামলায় দেড় শতাধিক লোকের প্রাণহানির শোকের মধ্যেই পৃথিবীর অন্যতম দ্রুতযান খ্যাত ফ্রান্সের টিজিভি (TGV - Train de Grande Vitesse) লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন।

আহত হয়েছেন ৩৭ জন, এদের মধ্যে ১২ জনের অবস্থাই আশংকাজনক।

শনিবার (১৪ নভেম্বর) জার্মান সীমান্তের কাছাকাছি ফ্রান্সের পূর্বে স্ট্রাসবুর্গ-এর ইকওয়ারশেইমে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

দ্রুতগতির কারণে এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে বলে এএফপি জানিয়েছে।

স্থানীয় রেল কর্মকর্তা ডমিনিক নিকোলাস জ্যঁ জানিয়েছেন, মাত্রারিক্ত গতির কারণেই পরীক্ষা করার সময় ওই দুর্ঘটনা হয়। এ সময় ট্রেনটিতে একাধিক টেকনিশিয়ান অবস্থান করছিলেন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধারকাজ শুরু করে।

শনিবার ফ্রান্সে আনুমানিক সন্ধ্যা ৬ থেকে ৭টার মধ্যে ‘দ্য নেক্সট জেনারেশন অব টিজিভি’ সিরিজের পরীক্ষামূলক এই ট্রেনটির নাম এলজিভি, যাতে ৪৯ জন যাত্রী ছিল। এদের সবাই ছিলেন এসএনসিএফ-এ কর্মরত, তাদের পরিবার ও অতিথিরা। তবে এতে কোনো টিকিটধারী যাত্রী ছিলেন না।

৬ বগি বিশিষ্ট ট্রেনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার বেগে যাচ্ছিল। ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি ১৩০ ফুট চওড়া খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই অতি দ্রুত ফ্রান্স পুলিশের একটি বিশেষ দল কয়েকটি হেলিকপ্টার ও ১০টি উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছায়।

দুর্ঘটনা কবলিত স্থানের বেশ কয়েক কিলোমিটার দূর থেকে বড় কালো ধোঁয়া দেখা য়ায়। দুর্ঘটনা কবলিত এলাকাটি জনবহুল (non-residential) না হওয়ায় হতাহতের সংখ্যা কম হয়েছে বলে সূত্র জানিয়েছে।

১৯৮১ সালের পর এটিই ফ্রান্সের সবচেয়ে বড় টিভিজি ট্রেন দুর্ঘটনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.