Sylhet Today 24 PRINT

আঁটসাঁট জিন্স পরা নিষিদ্ধ করলেন কিম

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২১

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিতে আঁটসাঁট ফিটিংয়ের জিন্স পরা নিষিদ্ধ করেছেন। এ ছাড়া তিনি নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে বিভিন্ন কড়াকড়ি আরোপ করেছেন।

ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার তরুণরা এখন থেকে আঁটসাঁট জিন্স পড়তে পারবেন না। প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো রকম নকশা কিংবা ছেঁড়া ডিজাইন।

পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্লোগান লেখা থাকা টি-শার্টেও। কিমের দাবি, এসব পশ্চিমা ফ্যাশনের অনুকরণ তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.