Sylhet Today 24 PRINT

ফ্রান্সে আবারও হামলার গুজব, হুড়োহুড়ি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৫

ফ্রান্সে আবারও হামলার গুজবে আতঙ্কে লোকজন দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে।

তবে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি বলছে এটা স্রেফ একটা গুজব। কোন হামলার খবর নিশ্চিত করে নি তারা।

রবিবার রাতে নিহতদের স্মরণে শ্রদ্ধা প্রদর্শনের স্থান ও রিপাবলিকান প্লাজায় এ ঘটনা ঘটে।

এ দুই জায়গায় 'ফলস এলার্মের' কারণে মানুষজন বোমা হামলা ভেবে এমন ছুটোছুটি শুরু করে বলে জানিয়েছে এনডিটিভি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.