Sylhet Today 24 PRINT

বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইতালি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২১

করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ভ্রমণকারীদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

রোববার (৩০ মে) ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্তো স্পেরানজা এক বিবৃতিতে এই তথ্য জানান।

নতুন করে ২১ জুন পর্যন্ত ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

গত এপ্রিল মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলেও আজ তার মেয়াদ শেষ হওয়ায় নতুন করে বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞার সময়সীমা। তবে ইতালির নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.