Sylhet Today 24 PRINT

প্যারিসে ফরাসী পুলিশের সাঁড়াশি অভিযান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৫

প্যারিস শহরের উত্তরদিকের কয়েকটি নির্দিষ্ট স্থানে উগ্রবাদীদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে ফরাসী পুলিশ। বুধবার রাতের প্রথম প্রহর থেকে শুরু হওয়া এই অভিযানে ব্যাপক গুলাগুলির শব্দ পাওয়া যায়।

জানা গেছে এই অভিযানে, গত সপ্তাহের প্যারিস হামলার পরিকল্পনাকারীদের একজন নিহত হয়েছে।

বিবিসি ও রয়টার্স জানিয়েছে, প্যারিসের সেন্ট জেনিস নামক স্থানে ফরাসী পুলিশের এলিট ফোর্স এই অভিযান পরিচালনা করছে। ব্লাতাকা থিয়েটার হল থেকে খুব দূরে নয় অভিযানে স্থান। এসব এলাকার বসবাসকারীদের নিজ নিজ বাসস্থানে থাকতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.