Sylhet Today 24 PRINT

জার্মানিতে ছুরি হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ জুন, ২০২১

জার্মানির শহর উজবার্গে ছুরি হামলায় ৩ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা করছেন ওই ব্যক্তি।

সন্দেহভাজন ওই সোমালিয়ানকে (২৪) গ্রেপ্তারের পূর্বে উরুতে গুলি করা হয়।

পুলিশ জানায়, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং সম্প্রতি মানসিক চিকিৎসা নিয়েছেন।

বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান বলেন, যারা আহত হয়েছেন তাদের অবস্থা অত্যন্ত গুরুতর।

অভিযুক্তকে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  একই সঙ্গে পুলিশ তার সঙ্গে অন্য কোনো কিছুর সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.