Sylhet Today 24 PRINT

মালির হোটেলে জঙ্গী হামলা, জিম্মি শতাধিক

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ নভেম্বর, ২০১৫

মালির রাজধানী বামাকোতে বন্দুকধারীরা একটি আন্তর্জাতিক হোটেলে হামলা চালিয়ে বহু মানুষকে জিম্মি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হোটেলটির ভেতর থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ শোনা যাচ্ছে।

র‍্যাডিসন হোটেলের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুজন বন্দুকধারী হোটেলের ১৪০ জন অতিথি এবং তিরিশ জন কর্মীকে জিম্মি করে রেখেছে। নিরাপত্তা বাহিনী বাইরে থেকে পুরো হোটেল ঘিরে রেখেছে।

অন্য এক খবরে বলা হচ্ছে, ফরাসী সৈন্যরাও হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছে।

দুবছর আগে ইসলামী জঙ্গী গোষ্ঠীগুলো মালির উত্তরাঞ্চল দখল করে নেয়ার পর থেকেই দেশটিতে চরম অস্থিরতা চলছে। এই জঙ্গীদের দমনে ফ্রান্স দেশটিতে সৈন্য পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.