Sylhet Today 24 PRINT

সৌদি আরবে ২০ জুলাই ঈদুল আজহা, ১৯ জুলাই হজ

আন্তর্জাতিক ডেস্ক |  ১০ জুলাই, ২০২১

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে পবিত্র ঈদুল আজহা ২০ জুলাই (মঙ্গলবার) পালিত হবে। সে হিসেবে এবারের পবিত্র হজ ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।

শুক্রবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো প্রচার করে।

এদিন রিয়াদে জিলহজের চাঁদ দেখার জন্য কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি সুপ্রিমকোর্টের পক্ষ থেকে চাঁদ দেখার জন্য গঠিত কমিটি সৌদি আরবের কোথাও চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। শুক্রবার ছিল সেখানে ছিল ২৯ জিলকদ। চাঁদ দেখা না যাওয়ায় ১১ জুলাই (রোববার)  থেকে মধ্যপ্রাচ্যে জিলহজ মাস শুরু হবে।

সে হিসেবে জিলহজ মাসের ৯ তারিখে অর্থাৎ ১৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত এবং ১০ জিলহজ অর্থাৎ ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.