Sylhet Today 24 PRINT

মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুলাই, ২০২১

ভারতের বৃহত্তম শহর মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে কয়েকটি বাড়ি ভেঙে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাত ৮টা থেকে রোববর সকাল ২টা পর্যন্ত এ ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মুম্বাই রাজ্যের চেম্বুর ও ভিক্রোলি এলাকায় এ নিহতের ঘটনা ঘটেছে।
 
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অঞ্চলগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে এবং কাউকে বাহিরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। এনডিটিভি

নিহত ১৫ জনের মধ্যে ভিক্রোলি এলাকায় তিনজন নিহত হয়েছে যারা একটি আবাসিক ভবন ধসে রোববার সকালে মারা গিয়েছে বলে জানিয়েছে নগরীর পৌর সংস্থা বিএমসি। এছাড়া চেম্বুরের ভারত নগর এলাকা থেকে ১৫ জন ও ভিক্রোলির সূর্য নগর থেকে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকাজ এখনো চলছে। তবে তারা আশঙ্কা করছে ঊভয় অঞ্চলে অনেক লোক আটকা পড়ে আছে। ভারী এ বৃষ্টিপাতে চুনাভাট্টি, সিয়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর এবং কারলা এলবিএস রোডে ভয়াবহ এ বন্যার সৃষ্টি হয়েছে। আর জলাবদ্ধতার কারণে এসব অঞ্চলে রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.