Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ নভেম্বর, ২০১৫

নাইজেরিয়ার এক নারীর আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির দক্ষিণাঞ্চলের মাইদুগুরিতে এই বোমা হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দিনগত গভীর রাতে দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মোহাম্মদ কানার জানান, নারী এবং শিশুদের জমায়েতের মধ্যে ছন্দ বেশে ঢুকে ওই নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়।

তবে প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.