Sylhet Today 24 PRINT

ক্যারিবীয় দ্বীপ হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, ৩ শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হাইতিতে এখনো পর্যন্ত ৩০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১ হাজার ৮শ'র মতো মানুষ।

স্থানীয় সময় শনিবার সকালের এই ভূমিকম্পে গির্জা ও হোটেলসহ বহু ভবন পুরো ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৮শ’র বেশি মানুষ। খোঁজ মিলছে না অনেকের।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে জায়গাটির অবস্থান।

ভূমিকম্পে দেশের অনেক অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।

এরআগে ২০১০ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে হাইতিতে; সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.