Sylhet Today 24 PRINT

হিজাব পরে বাইরে যেতে পারবেন নারীরা: তালেবান

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০২১

তালেবান মুখপাত্র সুহেইল শাহীন এক সাক্ষাৎকারে বলেছেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং অন্য নেতাদের আমাদের সঙ্গে একইসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নারীদের বিষয়ে রক্ষণশীল অবস্থা থেকে সরে আসবে তালেবান, এমনটাও জানান তিনি। আল-অ্যারাবিয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তিনি বলেন, আফগান নারীরা চাইলে বাড়ির বাইরে বের হতে পারবেন, তবে অবশ্যই হিজাব পরতে হবে।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে কিন্তু সচেতনভাবে সংবাদ পরিবেশন করতে হবে এবং শাস্তিযোগ্য অপরাধের বিচার আদালত পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।

তালেবানের এই মুখপাত্র আরও বলেন, ‘আমি কাবুলের বাসিন্দাদের আশ্বস্ত করছি যে, তাদের সম্পত্তি, বাড়িঘর এমনকি জীবন নিরাপদ থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.