Sylhet Today 24 PRINT

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের তালেবানের \'সাধারণ ক্ষমা\'

সিলেটটুডে ডেস্ক |  ১৭ আগস্ট, ২০২১

শরীয়াহ আইন অনুসারে নারীরা সরকারি কাঠামোর অংশ হতে পারবেন বলে জানিয়েছেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি। তবে, সরকার গঠনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।

আফগানিস্তানের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান। তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

তালেবানের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সুতরাং, আপনারা পূর্ণোদ্যমে দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনা শুরু করুন।"

নারীদের সরকারে যুক্ত হওয়ার আহ্বান

নারীদের সরকার গঠনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি প্রথমবারের মতো ফেডারেল পর্যায় থেকে সরকার গঠন সম্পর্কে মন্তব্য করার সময় নারীদের কথা উল্লেখ করেন।

"ইসলামী এই আমিরাত নারীদের ভুক্তভোগী হিসেবে দেখতে চায় না," বলেন সামানগানি। তিনি আরও বলেন, "শরীয়াহ আইন অনুসারে তারা সরকারি কাঠামোতে অংশ নিবেন।"

এনামুল্লাহ সামানগানি আরও জানান, "সরকারের কাঠামো এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে, অভিজ্ঞতা অনুসারে সম্পূর্ণ ইসলামী নেতৃত্ব থাকবে এবং সকল পক্ষই অংশ নিবে।"

তবে, সরকার গঠনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.