Sylhet Today 24 PRINT

বিমান থেকে পড়ে মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২১

উগ্রবাদী গোষ্ঠী তালেবানরা কাবুল দখলের পর পালাচ্ছিলেন আফগানরা। একটি মার্কিন বিমানের ল্যান্ডিং মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। ব্যক্তিটি আফগান জাতীয় যুবদলের একজন সাবেক ফুটবলার।

সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে আফগান সংবাদ সংস্থা আরিয়ানা। ১৯ বছর বয়সেই মারা গেলেন এ তরুণ প্রতিভাবান ফুটবলার।

আফগান সংবাদ সংস্থা আরিয়ানাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল বিমানবন্দরে বিমান থেকে পড়ে মৃত্যু হয় জাতীয় দলের এক ফুটবলারের।

আরিয়ানা জানিয়েছেন, মার্কিন বিমানসেনার সি-১৭ বিমান থেকে জাকি আনওয়ারি পড়ে যান। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেনারেল ডিরেক্টরেট ফর স্পোর্টস।

সোমবার (১৬ আগস্ট) সকাল থেকেই কাবুল বিমানবন্দরে ছিল উপচে পড়া ভিড়। একটি ভিডিওতে বিমানের গা বেয়ে অনেককে ওপরে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

বিবিসি আরও জানায়, এ সময় যাত্রীদের ছত্রভঙ্গ করতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকা মার্কিন সেনাদের ফাঁকা গুলি ছুড়তেও দেখা গেছে।

এ পর্যন্ত ৫ জন নিহতের কথা জানিয়েছে আল-জাজিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.