Sylhet Today 24 PRINT

নাগরিকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা তালেবানের

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ আগস্ট, ২০২১

আফগান নাগরিকদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের কট্টর ইসলামি গোষ্ঠী তালেবান। এছাড়াও নিরাপত্তার স্বার্থে নারীদের ঘরে থাকতে হবে নির্দেশ দিয়েছে তালেবান। পাশাপাশি বিদেশি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে তারা।

মঙ্গলবার (২৪ আগস্ট) কাবুলে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘লোকজনকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সময়সীমা আগামী ৩১ আগস্টের পর আর বৃদ্ধি করা হবে না। আমেরিকানরা প্রকৌশলীদের মতো ‘আফগান বিশেষজ্ঞদের’ নিয়ে যাচ্ছে। আমরা তাদের এই প্রক্রিয়া বন্ধের আহ্বান জানাই।’

তিনি আরো বলেন, ‘মুজাহিদ বলেন, তাদের বিমান আছে, বিমানবন্দর আছে। সুতরাং তাদের নাগরিক এবং কন্ট্র্যাক্টরদের দ্রুত সরিয়ে নেওয়া উচিত। আগামী ৩১ আগস্টের মধ্যে সব বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শেষ দেখতে চায় তালেবান। তবে আফগানদের দেশ ছাড়ার অনুমতি দেওয়ার পক্ষে নয় তালেবান।’

তার ভাষ্যমতে, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া ঠিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে নারীদের ঘরে থাকতে হবে নির্দেশ দিয়েছে তালেবান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.