Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে ক্লিনিকে বন্দুকধারীর হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি ক্লিনিকে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন এক ব্যক্তি।

শুক্রবারের আকস্মিক এই হামলায় আহত হয়েছেন নয়জন। বন্দুকধারী ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য। আহতদের পাঁচজনও পুলিশের কর্মকর্তা।

কী কারণে এই হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ওই ক্লিনিকে জন্ম নিয়ন্ত্রণে গর্ভপাত করা হত।

জানা গেছে পরিবার পরিকল্পনা কার্যালয় এ ক্লিনিকটি  পরিচালনা করতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.