Sylhet Today 24 PRINT

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২১

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে। এদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ ভূমিকম্প শেষে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের ফলে অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

স্থানীয় প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সুহেল আনোয়ার হাসমি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে তাতে অন্তত ২০ জনের মৃত্যুর খবর রয়েছে। উদ্ধারকাজ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.