Sylhet Today 24 PRINT

পাকিস্তানের পেট্রল পাম্পে বিস্ফোরণ, নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

পাকিস্তানের উত্তর করাচির নাজিমাবাদে এক বিস্ফোরণে অন্তত চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন দুই নারীসহ ছয়জন। স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা নাজির আফতাব দ্য ডনকে জানান, স্থানীয় আব্দুল্লাহ কলেজের পার্শ্ববর্তী একটি পেট্রল পাম্পে এ বিস্ফোরণ ঘটে। পাম্পের ইলেকট্রিক রুমে বিস্ফোরণটি ঘটলেও আশপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিস্ফোরণ কোনো ধরনের আততায়ী হামলা নয় বলে দাবি করছেন ডিআইজি পর্যায়ের ওই পুলিশ কর্মকর্তা। বলেছেন, এটা একটি দুর্ঘটনা। যদিও বিস্ফোরণের ধরন খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

হতাহতদের স্থানীয় আব্বাসি শহিদ হসপিটালে ভর্তি করানো হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের সবাই পুরুষ।

নাজিমাবাদ পুলিশ স্টেশনের অফিসার আয়াজুদিন জানান, উত্তর নাজিমাবাদের ‘এ’ ব্লকে বেকো পেট্রল পাম্পে সিলিন্ডার বিস্ফোরণের কারণে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের একজনকে শনাক্ত করা গেছে। তার নাম সুলতান ইমরান, বয়স ৫০-এর ঘরে। বাকিদের শনাক্ত করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.