Sylhet Today 24 PRINT

সেনা অভিযান: বোকো হারামের ১০০ জঙ্গী নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

ক্যামেরুনের সেনাবাহিনীর অভিযানে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত ১০০ যোদ্ধা নিহত হয়েছে। এ সময় তাদের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অভিযানে নাইজেরিয়া ও চাঁদের সেনা সদস্যরাও অংশ নেয়।

এদিকে, অভিযানকালে বোকো হারামের হাতে বন্দি থাকা অন্তত ৯০০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের মুক্তি দেওয়া হয়।

গত ২৬ থেকে ২৮ নভেম্বর নাইজেরিয়ার উত্তর সীমান্তে থেকে দূরের এক অঞ্চলে এ অভিযান চালায় ক্যামেরুনের সেনাবাহিনী। 

বুধবার (২ ডিসেম্বর) ক্যামেরুনের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জোসেফ বেটি অসমো জানিয়েছেন, অভিযানের সময় যে গোলা-বারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে তা আইএসের কাজে লাগতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.