Sylhet Today 24 PRINT

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, ছাদে আটকা শতাধিক

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২১

হংকংয়ের ৩৮ তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন লেগেছে। ভবনটির ছাদে আটকা পড়েছে শতাধিক মানুষ। বুধবার বেলা ১২টার দিকে হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লুস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনে আগুন লাগে।

সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে,  ভবনটির ইলেকট্রিক সুইচ রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ভবনটিতে বিভিন্ন দোকানের ক্রেতা এবং দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্টে যাওয়া ব্যক্তিরাও আটকা পড়েছেন।

আল জাজিরা জানিয়েছে, ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করে যাচ্ছে দমকল বাহিনীর কর্মীরা। এরইমধ্যে ষাটোর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন।

হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা। জলকামান ও মই ব্যবহার করে ভেতরে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.