Sylhet Today 24 PRINT

মাদার তেরেসার দাতব্য সংস্থায় বিদেশী অর্থায়ন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২১

মিশনারিজ অফ চ্যারিটি নামে মাদার তেরেসার প্রতিষ্ঠিত সাহায্য সংস্থার বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় ওই সংস্থাটির রেজিস্ট্রেশন বিষয়ে নতুন এই সিদ্ধান্তের কথা জানায়।

পরে সোমবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি তাদের লাইসেন্স নবায়ন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার কথা জানায়। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা কোন বিদেশি তহবিল সংক্রান্ত অ্যাকাউন্ট পরিচালনা করবে না।

পরিত্যক্ত শিশুদের জন্য হোম ছাড়াও অনেক স্কুল ও হাসপাতাল পরিচালনা করছে মিশনারিজ অফ চ্যারিটি নামের এই সংস্থাটি।

মেসিডোনিয়া থেকে আসা রোমান ক্যাথলিক মাদার তেরেসা ১৯৫০ সালে কলকাতা ভিত্তিক এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। ক্যাথলিকদের সাহায্য সংস্থার মধ্যে এটি বিশ্বের অন্যতম সবচেয়ে সুপরিচিত একটি।

মানবিক কার্যক্রমের জন্য ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন মাদার তেরেসা। আর তার মৃত্যুর সতেরো বছর পর ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে সেইন্ট বা সন্ত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.