Sylhet Today 24 PRINT

কায়রোতে রেস্টুরেন্টে বোমা হামলায় নিহত অন্তত ১৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৫

মিশরের রাজধানী কায়রোতে একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে বিবিসির খবরে নিশ্চিত করা হয়েছে। রেস্টুরেন্টটির পাশেই একটি নাইট ক্লাব ছিল। হামলারীরা নাইট ক্লাবেও হামলার চেষ্টা করে।  

প্রথমে ১২ জনের মৃতদেহ পাওয়া গেলেও পরে আরও ৪ জন বেড়ে নিহতের সংখ্যা ১৬ তে দাঁড়িয়েছে বলে কায়রো পোস্ট জানিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

কায়রো পোস্টের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার ভোর রাতে মুখোশধারী তিন ব্যক্তি এই হামলা চালায়। হামলাকারীরা ধর্মীয় উগ্রবাদী কোন দলের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.