Sylhet Today 24 PRINT

ভারতের বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে আমরা এই দুর্যোগে আপনাদের পাশে আছি।”

অসময়ে প্রবল বৃষ্টিতে ভারতের তামিলনাড়ু ও গুজরাটে এ পর্যন্ত অন্তত আড়াইশ লোকের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাত হাজারের বেশি মানুষকে।

বৃহস্পতিবার দুর্গত এলাকার পরিস্থিতি ঘুরে দেখে হাজার কোটি রুপির ত্রাণ তহিবল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বৃহস্পতিবার মোদীকে পাঠানো চিঠিতে হাসিনা বলেন, “দুর্যোগের এই সময়ে আমি আমার সরকার ও জনগণের পক্ষ থেকে ভারতের দুর্গত এলাকার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাই।”

বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করার পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা ক‌রে‌ন প্রধানমন্ত্রী।

বৃষ্টি কমায় শুক্রবার চেন্নাইয়ে পানি নামতে শুরু করলেও বিমানবন্দর ও রেল যোগাযোগ এখনও বন্ধ রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ভারতীয় সেনাবাহিনী ও সরকারি ত্রাণকর্মীরা সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.