Sylhet Today 24 PRINT

নেপালে স্কুল তিন সপ্তাহের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০২২

নেপালে করোনার সংক্রমণ বাড়তে থাকায় তিন সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। ২৯ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। গত সোমবার সরকারের এক মুখপাত্র এসব কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা বলেছেন, এখন থেকে যেকোনো ধরনের ধর্মীয় ও রাজনৈতিক সভা-সমাবেশে ২৫ জনের বেশি জড়ো হতে পারবে না। ২১ জানুয়ারি থেকে হোটেলে, সিনেমা হলে ও সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে টিকার সনদ দেখাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম চলবে। স্কুল কর্তৃপক্ষকে ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার সময় জানিয়ে দিতে হবে, যাতে তারা সময়মতো স্কুলে এসে টিকা নিতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.