Sylhet Today 24 PRINT

হিজাবধারীদের কলেজে যেতে বাধা দেয়া ভয়ঙ্কর: মালালা

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২২

ভারতের কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

২৪ বছর বয়সী এই অ্যাক্টিভিস্ট টুইট করেছেন, কলেজ আমাদের পড়ালেখা এবং হিজাবের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করছে। নারীদের হিজাব পরে স্কুলে যেতে দিতে অস্বীকার করা ভয়ঙ্কর। ভারতীয় নেতাদের অবশ্যই মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধ করতে হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কর্নাটকের একটি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। তাতে বলা হয়, হিজাব পরে ক্লাস করা যাবে না। ওই সিদ্ধান্তের পর কয়েক সপ্তাহ ধরে কর্নাটক রাজ্যে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত এই বিতর্ক কর্নাটক রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফলে স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি এখন রাজ্যের উচ্চ আদালতে পৌঁছেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.