Sylhet Today 24 PRINT

রাশিয়া ইউক্রেইনে আক্রমণের অজুহাত খুঁজছে: বাইডেন

সিলেটটুডে ডেস্ক: |  ১৮ ফেব্রুয়ারী, ২০২২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেইনে হামলার পাঁয়তারা করছে রাশিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই সেখানে হামলা হতে পারে। প্রতিটি লক্ষণেই এমন আভাস পাওয়া যাচ্ছে।

ইউক্রেইনে আগ্রাসনের অজুহাত তৈরি করতে রাশিয়া সাজানো ভুয়া হামলার প্রস্ততি নিচ্ছে এমন লক্ষণও দেখা যাচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বাইডেন।

বিবিসি জানায়, হোয়াইট হাউসের লনে এক বক্তব্যে বাইডেন সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার আগ্রাসনের হুমকি “খুবই প্রবল।”

প্রমাণ হিসাবে ইউক্রেইন সীমান্তে রাশিয়া বাড়তি সেনা মোতায়েন করেছে- যুক্তরাষ্ট্র সরকারের এমন বিশ্বাসের কথাই উল্লেখ করেন বাইডেন।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেইন সীমান্তের সম্মুখভাগে সেদেশের বাহিনী এবং রুশ-পন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এই ঘটনা ইউক্রেইনে আগ্রাসন চালানোর জন্য মস্কোর তৈরি করা অজুহাত হতে পারে বলে বর্ণনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেইন নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনকে শেষ মুহূর্তে তার ভ্রমণ পরিকল্পনা বদলানোর নির্দেশ দিয়েছেন।

জাতিসংঘে ‍যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেছেন, “মাঠ পর্যায়ের আলামত বলছে, রাশিয়া শিগগিরই আগ্রাসন চালানোর পথে এগুচ্ছে। এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ।”

জাতিসংঘের এক কর্মকর্তাও নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন, ইউক্রেইনের ভেতরে এবং এর আশেপাশে চরম বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে।

তবে রাশিয়া বরাবরই ইউক্রেইনে তাদের হামলা পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে। বৃহস্পতিবারেও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগ্রাসন আসন্ন- এটা একটা “ভ্রান্ত তথ্য।”

ওদিকে, বাইডেন অচিরেই যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করলেও বলেছেন, এখনও সংকটের কূটনৈতিক সমাধান সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.