Sylhet Today 24 PRINT

রাশিয়ার হামলায় নিহত ৭: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু করেছে। এ হামলায় ৭ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পুলিশ জানিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৭ জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

পূর্ব ইউক্রেন সীমান্তে রাশিয়ার লাখো সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছিল বেশ কিছুদিন ধরে। গত সোমবার পূর্ব ইউক্রেনকে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.