Sylhet Today 24 PRINT

কারণ ছাড়াই বন্ধুত্বপূর্ণ দেশে পুতিন আক্রমণ চালালেন: বরিস জনসন

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কা সত্যি হলো। রুশ আক্রমণের সবগুলো সতর্কতা দুঃখজনকভাবে সত্য প্রমাণিত হলো।

বৃহস্পতিবার ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিবিসি অনলাইনে ইউক্রেনে রুশ হামলার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে যুদ্ধটা বাধালেন। কোনো ধরনের প্ররোচনা বা বিশ্বাসযোগ্য কারণ ছাড়াই একটি বন্ধুত্বপূর্ণ দেশে পুতিন আক্রমণ চালালেন। সম্পূর্ণ নিরীহ মানুষের ওপর বোমা বর্ষণ করা হচ্ছে। জল, স্থল এবং বিমান পথে ব্যাপক আক্রমণ চালানো হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া আকস্মিক এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন। এ দিকে রুশ হামলায় এখন পর্যন্ত নিজেদের ৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.