Sylhet Today 24 PRINT

‘৫০ রুশ সেনা’ নিহতের দাবি ইউক্রেনের

সিলেটটুডে ডেস্ক: |  ২৪ ফেব্রুয়ারী, ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে সামরিক মহড়ায় দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ছবি: এএফপি

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় পাল্টা হামলায় রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক কমান্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইউক্রেনের আর্মড ফোর্সেস জেনারেল স্টাফের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

টুইটে বলা হয়, ‘সাশতিয়া (ইউক্রেনের) নিয়ন্ত্রণে। রাশিয়ার ৫০ দখলদার নিহত হয়েছে।

‘ক্রামাতোরস্ক জেলায় রাশিয়ার আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে তাদের ছয়টি বিমান বিধ্বস্ত হলো।’

স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযানের ঘোষণা দেন। এর প্রথম কয়েক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সেনা ও ১০ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করে দেশটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কির এক সহকারী বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রেসিডেন্ট প্রশাসনের সহকারী ওলেক্সি আরেস্তোভিচ সাংবাদিকদের বলেন, ‘আমি জানি যে, ৪০ জনের বেশি (সেনা) নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আমি ১০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানির বিষয়েও অবগত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.