Sylhet Today 24 PRINT

যুদ্ধবিরতির আহ্বান ইউক্রেনের

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২২

রাশিয়ার আক্রমণের পঞ্চম দিনে যুদ্ধবিরতির আহ্বান এলো ইউক্রেনের পক্ষ থেকে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ আহ্বান জানানোর পাশাপাশি রুশ সেনা প্রত্যাহারেরও অনুরোধ জানানো হয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধে বেলারুশ সীমান্তে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে পুতিনের পক্ষে প্রতিনিধি হিসেবে আছেন তার সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি। তিনি রাশিয়ার প্রতিনিধিদের প্রধান হিসেবে অংশ নিচ্ছেন।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের কোনও দেশে সবচেয়ে বড় হামলা হয়েছে ইউক্রেনে। রাশিয়ার হামলার মুখে দেশটি প্রতিরোধ অব্যাহত রেখেছে।

আলোচনায় বসলেও এ থেকে খুব বেশি প্রত্যাশা করছেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের ভলোদিমির জেলেনস্কি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.