সিলেটটুডে ডেস্ক: | ০১ মার্চ, ২০২২
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের ফলে রাশিয়া ‘বৈশ্বিকভাবে অগ্রহণযোগ্য’ হয়ে উঠছে। রাশিয়াকে আরও বিচ্ছিন করে ফেলতে দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলকে ট্রুস বলেন, পুতিনের সরকারকে কঠোর থেকে কঠোরতর চাপ দিচ্ছি। রুশ প্রেসিডেন্ট বড় আকারে মানবাধিকার লঙ্ঘন করেছেন। খবর আল-জাজিরার।
তিনি বলেন, বিশ্ববাসীকে রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানাই এবং দেশটিকে আন্তর্জাতিক মঞ্চ থেকে বিচ্ছিন করুন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।