Sylhet Today 24 PRINT

পশ্চিমা বিশ্ব \'অর্থনৈতিক ডাকাতি\' করছে: দিমিত্রি পেসকভ

সিলেটটুডে ডেস্ক: |  ০৫ মার্চ, ২০২২

পশ্চিমা দেশগুলো 'অর্থনৈতিক ডাকাতি' শুরু করেছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি হুঁশিয়ার করে বলেছেন, রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে।

তবে সেই পদক্ষেপ কী হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। খবর বিবিসির।

শুধু এটুকুই বলেছেন, রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পেসকভের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধনকুবেরদের বিরুদ্ধে ব্রিটেন, ইইউ এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।

পেসকভ আরও বলেন, রাশিয়া এত বড় এক দেশ যে তাকে কখনই একঘরে করে রাখা যাবেনা।

তিনি হুশিঁয়ার করে বলেন, 'যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়েও বিশ্ব আকারে অনেক বড়।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.