Sylhet Today 24 PRINT

আমেরিকাকে এখন আর কেউ ভয় পায় না: ট্রাম্প

সিলেটটুডে ডেস্ক: |  ১৩ মার্চ, ২০২২

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভুয়া খবর বলে আমার ব্যক্তিত্ব আমাদেরকে যুদ্ধের দিকে নিয়ে যাবে। কিন্তু সত্য হলো আমার ব্যক্তিত্বই আমাদেরকে যুদ্ধ থেকে দূরে রেখেছে।

শনিবার সাউথ ক্যারোলিনার ফ্লোরেন্সে এক সমাবেশে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, প্রায় চার দশকের মধ্যে আমি একমাত্র প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে নতুন কোনো সংঘাতে নিয়ে যাইনি। খবর আরটি’র।

সমাবেশে ট্রাম্প পুনরায় ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের জন্য বাইডেন প্রশাসনকে তুলোধুনো করেন এবং মন্তব্য করেন, তার নজরদারির কারণে রাশিয়া কোনোদিন ইউক্রেনে হামলা চালাতো না।

ট্রাম্প যুক্তি দেখান, বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে কেউ আর ভয় পায় না, আবার সম্মানও দেখায় না। আর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন সময় নেই যেখানে এখনকার মতো করে যুক্তরাষ্ট্রের প্রতি আচরণ দেখাতো বিশ্ব।

ট্রাম্প বলেন, অন্য দেশগুলো আমাদেরকে সবক শেখায় আমাদের কি করতে হবে। এই কারণেই আমরা হাঙ্গামা এবং বিশ্বজুড়ে হানাহানি আর রক্তারক্তি দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.