Sylhet Today 24 PRINT

ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী ন্যাটো: সিরিল রামাফোসা

আন্তর্জাতিক ডেস্ক |  ১৯ মার্চ, ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক জোট ন্যাটোকে দোষারোপ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

বৃহস্পতিবার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। খবর দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম সাহারা রিপোর্টার্সের।

রামাফোসা বলেছেন, এই যুদ্ধ এড়ানো যেত, যদি ন্যাটো বছরের পর বছর ধরে তার নিজ নেতা ও কর্মকর্তাদের মধ্যে থেকে উচ্চারিত হয়ে আসা সতর্কবার্তায় কান দিত।

তিনি বলেন, মস্কোর দোরগোড়ায় ন্যাটোর সম্প্রসারণ অঞ্চলটির জন্য কোনো সাধারণ বিষয় নয়। আর এ কারণেই তারা প্রতিরোধের জন্য ধ্বংসাত্মক পন্থা বেছে নিয়েছে।

রামাফোসা বলেন, কিছু মানুষ আছেন যারা রাশিয়ার বিরুদ্ধে আমাদেরকে খুবই বৈরি একটি অবস্থান নেওয়া উচিত বলে চাপ সৃষ্টি করছেন। আমরা উভয় পক্ষের সংলাপের ওপর জোর দিচ্ছি।  সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.