Sylhet Today 24 PRINT

ভারতে ৮ দিনে ৭ বার বেড়েছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ মার্চ, ২০২২

ভারতে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। এ নিয়ে গত ৮ দিনে ৭ বারের মতো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে ১০০ রুপি ছাড়িয়েছে এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭০ পয়সা বেড়েছে।

দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০০ রুপি ২১ পয়সা। পূর্বে ছিল ৯৯ রুপি ৪১ পয়সা। প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯১ রুপি ৪৭ পয়সা যা পূর্বে ছিল ৯০ রুপি ৭৭ পয়সা।

মুম্বাইতে প্রতি লিটার পেট্রোল খুচরা বাজারে বিক্রি হবে ১১৫ রুপি ৪ পয়সা এবং ডিজেল বিক্রি হবে প্রতি লিটারে ৯৯ রুপি ২৫ পয়সা। মেট্রো শহরগুলোর মধ্যে, মুম্বাইতে এখন জ্বালানির তেলের দাম সবচেয়ে বেশি। মূল্য সংযোজন কর (ভ্যাট) এর কারণে বিভিন্ন রাজ্যে দাম পরিবর্তিত হয়।

অপরিশোধিত তেলের দাম বাড়লেও ৪ মাসেরও বেশি সময় ধরে জ্বালানির দাম স্থিতিশীল ছিল। গত ২২ মার্চ থেকে দাম বাড়তে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.