Sylhet Today 24 PRINT

ভারতে জ্বালানি তেলের দাম বেড়েই চলছে

আন্তর্জাতিক ডেস্ক |  ০২ এপ্রিল, ২০২২

একদিনের ব্যবধানে আজ শনিবার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮০ পয়সা। এ নিয়ে গত ১২ দিনে প্রতি লিটারে বেড়েছে ৭ রুপি ২০ পয়সা।

এনডিটিভি জানায়, দিল্লিতে গতকাল প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ১০১ রুপি ৮১ পয়সায়। আজ বিক্রি হচ্ছে ১০২ রুপি ৬১ পয়সায়।

এ ছাড়াও, প্রতি লিটার ডিজেলের দাম ৯৩ রুপি ৭ পয়সা থেকে বেড়ে ৯৩ রুপি ৮৭ পয়সা হয়েছে বলে রাজ্যের খুচরা জ্বালানি বিক্রেতাদের মূল্যতালিকা সূত্রে জানা গেছে।

দেশজুড়েই জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে স্থানীয় করের ওপর নির্ভর করে একেক রাজ্যে দাম বাড়ার হার একেকরকম।

জ্বালানি তেলের দামের সমন্বয় হার সংশোধনে সাড়ে ৪ মাসের দীর্ঘ বিরতির পর গত ২২ মার্চ থেকে এখন পর্যন্ত ১০ বার দাম বেড়েছে।

সবমিলিয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৭ রুপি ২০ পয়সা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.