Sylhet Today 24 PRINT

ইমরানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২২

পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। রোববার (৩ এপ্রিল) এ ঘোষণা দেন তিনি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এরপরই প্রেসিডেন্ট আরিফ আলভীকে সংসদ ভেঙে দেয়ার সুপারিশে করেন ইমরান খান।

অনাস্থা প্রস্তাব নাকচের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদ ভেঙে দেয়ার জন্য প্রেসিডেন্টকে প্রস্তাব পাঠিয়েছেন। আপনারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.