Sylhet Today 24 PRINT

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০২২

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া চারটি নৌকায় ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের সবাই আফ্রিকান। নৌকাডুবির পর স্ফ্যাক্সের উপকূল থেকে ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে বলা হয়েছে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। গত দুই দশক পর এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।

আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে একইসঙ্গে ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে বিভোর অভিবাসীদের জন্য স্ফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.