Sylhet Today 24 PRINT

রাশিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২১

সিলেটটুডে ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০১৫

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভরনেজ এলাকার একটি মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয়ের ভরনেজ এলাকার দায়িত্বে থাকা এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে কাঠের তৈরি হাসপাতালটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এতে ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।

অগ্নিকাণ্ডের সময় চারজন চিকিৎসকসহ ৭০ জন লোক হাসপাতালটির ভেতরে ছিলেন, রোগিদের অন্তত ২৯ জন ছিলেন শয্যাশায়ী। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো দুজন নিখোঁজ রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.