Sylhet Today 24 PRINT

আরব আমিরাতের প্রেসিডেন্ট আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাটস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রেসিডেন্টর মৃত্যুতে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্ট বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, একই সঙ্গে জাতীয় পতাকা রাখা হবে অর্ধনমিত। মন্ত্রণালয়সহ সব ধরনের অফিস বন্ধ থাকবে তিনদিন।

১৯৪৮ সালের ৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান। তার পুরো নাম খলিফা বিন সুলতান বিন জায়েদ বিন খালিফা বিন সাখবউত বিন তায়েব বিন ইসা বিন নাহিয়ান বিন ফালাহ বিন ইয়াস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.