Sylhet Today 24 PRINT

বন্যায় আসাম-মেঘালয়ে ১১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ২৬ জুন, ২০২২

বন্যার পানি কমতে থাকলেও দুর্যোগের ভয়াবহতা কাটেনি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। আসামে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। গেলো ২৪ ঘণ্টায়ও কমপক্ষে ১০ বাসিন্দার মৃত্যু হয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২৮টি জেলায় এখনও পানিবন্দি ৩৩ লাখের বেশি অধিবাসী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা জেলার পৌনে ৯ লাখ মানুষ। ব্রহ্মপুত্রের কিছু পয়েন্টে পানি কমলেও, বিপৎসীমার ওপরে বইছে কপিলি নদীর পানি।

এদিকে, শিলচর শহরটি ছয়দিন যাবৎ যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ৩ লাখের বেশি মানুষ। ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় সেখানে পৌঁছানো হচ্ছে শুকনো খাবার, সুপেয় পানি আর ওষুধের মতো প্রয়োজনীয় ত্রাণ। এদিকে, মেঘালয় রাজ্যেও চলমান বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.