Sylhet Today 24 PRINT

ভারতে স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ জুলাই, ২০২২

ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.