Sylhet Today 24 PRINT

পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক |  ১৩ জুলাই, ২০২২

পাকিস্তানে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে মঙ্গলবার (১৩ জুলাই) এ দুর্ঘটনায় ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাতে জানা যায়, খাইবার পাখতুনখোয়ার সোয়াত উপত্যকায় গাবিন জব্বার কাছে অবস্থিত লালকো উপত্যকায় একটি বাস গভীর খাদে পড়ে গেলে ১১ পর্যটকের প্রাণহানি হয়।

হতাহতদের উদ্ধারকাজে নিয়োজিত বাহিনী বলছে, মারা যাওয়া ১১ জনই সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন তারা।

ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান।

ট্রাফিক আইন ভঙ্গ করা এবং অপরিকল্পিত সড়ক অবকাঠামোর কারণে পাকিস্তানে মাঝে মাঝে বড় রকমের দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাস খাদে পড়ে ১৯ জনের প্রাণহানি হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.