Sylhet Today 24 PRINT

ভারতের মন্ত্রী পার্থ ও মডেল অর্পিতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ জুলাই, ২০২২

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার দিনভর জিজ্ঞাসাবাদের পর দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের গ্রেপ্তার করে।

এর আগে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রী পার্থকে। পরে অভিযান চালিয়ে তার ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ২০ কোটি রুপি জব্দ করে ইডি।

পরে শনিবার সকালে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.